বালাগঞ্জ উপজেলার পূর্ব গৌরিপুর ইউনিয়নে রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে মতবিনিময় সভা সম্পন্ন হয়েছে।
শুক্রবার রাতে পূর্ব গৌরিপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির আয়োজিত মতবিনিময় সভার প্রধান অতিথির বক্ত রাখেন সিলেট জেলা বিএনপি সহ-প্রচার সম্পাদক শাহিন আলম জয়।
ওয়ার্ড বিএনপি সিনিয়র সহ সভাপতি সমুজ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খিজির মিয়ার সঞ্চালনায় বিশষে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা মৎস্যজিবি দলের সহ সাধারণ সম্পাদক ফারুক ইসলাম ও ১নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজমান আলী। শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক ফয়ছল আহমদ সাফি
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- স্বপন বিশ্বাস, জফুর খা, জসিমউদ্দীন, কামাল উদ্দিন, রিপন মিয়া, নাজমুল হোসেন, আনহার মিয়া, জিয়াউর রহমান, শাহ কিবরিয়া,জুমার আলী,আবুল আহমদ প্রমুখ।
সভায় বক্তারা ভেঙ্গেপড়া রাষ্ট্রকাঠামোকে মেরামত করতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দেয়ার প্রত্যায় ব্যক্ত করেন।
আজকের সিলেট/ডি/এসটি
সংবাদ বিজ্ঞপ্তি 








