মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার মনসুর গ্রামে স্বপন আহমেদ (২৮) নামের এক যুবক নিজ ঘরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে।
পারিবারিক সূত্রে জানা যায়, স্বপনের দুইজন স্ত্রী থাকলেও কেউই তার সঙ্গে বসবাস করতেন না। ঘরে শুধু স্বপন ও তার মা থাকতেন। রবিবার রাতে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন স্বপন। ফাঁস দেওয়ার আগে স্বপন নিজের মোবাইল ফোনে ভিডিও রেকর্ড চালু করে রাখেন।
খবর পেয়ে কুলাউড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে পাঠিয়েছে।
কুলাউড়া থানার ওসি মো. ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আত্মহত্যার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।
আজকের সিলেট/ডি/এসটি
কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি 








