সিলেটে এইচএসসিতে পাস করলেন আরো ৩১ শিক্ষার্থী, ৭জন জিপিএ-৫
রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০১:৪৪ AM

সিলেটে এইচএসসিতে পাস করলেন আরো ৩১ শিক্ষার্থী, ৭জন জিপিএ-৫

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭/১১/২০২৫ ১০:৪৪:০৮ AM

সিলেটে এইচএসসিতে পাস করলেন আরো ৩১ শিক্ষার্থী, ৭জন জিপিএ-৫


এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় সিলেট শিক্ষাবোর্ডে ফল চ্যালেঞ্জ (পুনঃনিরীক্ষণ) করে পাস করেছেন আরও ৩১ জন। একই নতুন করে জিপিএ-৫ পেয়েছেন আরও সাতজন। গ্রেড পরিবর্তন হয়েছে ১২৫ জনের।

‎রোববার সিলেট শিক্ষাবোর্ডের প্রকাশিত পুনঃনিরীক্ষণের ফলাফলে এ তথ্য পাওয়া গেছে।

‎সিলেট শিক্ষাবোর্ড সূত্রে জানা গেছে, এইচএসসি ফলালফল পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেছিলেন ১৬ হাজার ১৫ জন শিক্ষার্থী। আবেদন করা শিক্ষার্থীদের ৫৩ হাজার ৯৩৮টি খাতা পুনঃনিরীক্ষণ করে ৪৪১টি খাতার নম্বর পরিবর্তন হয়েছে। জিপিএ পরিবর্তন হয়েছে ১৪১ জন শিক্ষার্থীর। নতুন করে জিপিএ-৫ পেয়েছেন সাতজন।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর