বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় গোয়াইনঘাটে বিশেষ দোয়া ও কোরআন খতম অনুষ্ঠিত।
মঙ্গলবার (২ ডিসেম্বর) বাদ মাগরিব উপজেলার হাতিরপাড়া দারুল কোরআন মাদ্রাসায় এ আয়োজন করা হয়। দোয়া মাহফিলে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় মুসল্লিরা অংশ নেন।
মাহফিলের উদ্যোগ নেন গোয়াইনঘাট সরকারি কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও দুবাই প্রবাসী আদিল আহমদ।
তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবনে দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় যে ভূমিকা রয়েছে, তা অনস্বীকার্য। তাঁর দ্রুত আরোগ্য কামনায় আমরা আল্লাহর দরবারে বিশেষ দোয়া করেছি।
দোয়া মাহফিল শেষে কোরআন খতম সম্পন্ন করেন মাদ্রাসার হিফজ বিভাগের শিক্ষার্থীরা।
আজকের সিলেট/এটিআর
আজকের সিলেট ডেস্ক 












