বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত সমাজসেবায় এগিয়ে আসা গোয়াইনঘাটের নাগরিকদের নিয়ে ২০১৬ সালে গঠিত হয় গোয়াইনঘাট প্রবাসী সমাজ কল্যান পরিষদ নামে একটি সামাজিক সংগঠন। দেশী-বিদেশী সমাজকর্মীদের অক্লান্ত পরিশ্রমে পরিচালিত এ সংগঠন বাংলাদেশ সরকারের নিবন্ধন লাভ করে। য়ার নাম্বার সিল-১৩৬৬/২০২৩।এরই ধারাবাহিকতায় সকল সাধারন সদস্যদের কন্ঠ ভোটে দেশীয় সমন্বয় কমিটি গঠিত হয়েছে।
পরিষদের কাজে গতি বাড়াতে কেন্দ্রিয় সভাপতি নিয়াজ মুর্শেদ ও সাধারন সম্পাদক মো: মিছবা উদ্দিন স্বাক্ষরিত প্রেস নোটে গোয়াইন ঘাট প্রবাসী সমাজ কল্যান পরিষদ দেশীয় সমন্বয় শাখার কমিটি অনুমোদন দেয়া হয়েছে। গত ২৮ জানুয়ারী ১১ সদস্যের কার্যকরী কমিটির সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন এম এ সামাদ,সাধারন সম্পাদক হিসাবে র্নিবাচিত হয়েছেন জইন উদ্দিন বাচ্ছু।
এ ছাড়াও নির্বাচিত হয়েছেন সহ-সভাপতি আমিনুর রশিদ শামীম,সহ-সাধারন সম্পাদক মো: বশির উদ্দিন,সাংগঠনিক সম্পাদক মো: আব্দুল মন্নান,সহ-সাংগঠনিক সম্পাদক মো: নাজিম উদ্দিন নাজির,অর্থ সম্পাদক মো: রুবেল আহমদ,দপ্তর সম্পাদক শাহাব উদ্দিন,প্রচার সম্পাদক মো: মইবালি মিয়া উরফে বইবালি মিয়া,র্নিবাহী সদস্য যথাক্রমে মো: আলা উদ্দিন ও তৈয়বুর রহমান।
আজকের সিলেট/এএসআর
সংবাদ বিজ্ঞপ্তি 








