সরিষাক্ষেতে মিলল শিশুর গামছা প্যাঁচানো লাশ
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১০ AM

সরিষাক্ষেতে মিলল শিশুর গামছা প্যাঁচানো লাশ

লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ১৪/০২/২০২৬ ০৩:৫২:০৭ PM

সরিষাক্ষেতে মিলল শিশুর গামছা প্যাঁচানো লাশ


হবিগঞ্জের লাখাই উপজেলায় সরিষাক্ষেতে থেকে মানসুরা বেগম (৮) নামে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। নিহত মানসুরা লাখাই উপজেলার মুড়িয়াক গ্রামের দিনমজুর কেনু মিয়ার মেয়ে।

শনিবার দুপুরে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায় লাখাই থানা পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে গরুর জন্য ঘাস কাটতে বাড়ি থেকে বের হয় মানসুরা। এরপর থেকে সে নিখোঁজ ছিল। শনিবার সকালে স্থানীয়রা হাওরে কাজ করতে গিয়ে একটি সরিষাক্ষেতে শিশুর লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মানসুরার লাশ উদ্ধার করে।

লাখাই থানার ওসি মো. জাহিদুল হক বলেন, শিশুটির গলায় গামছা প্যাঁচানো ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শিশুটি ধর্ষণেরও শিকার, জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। 

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর