বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বিশ্বনাথ শাখার কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
শনিবার সিলেটস্থ ব্রক্ষ মন্দিরে অনুষ্ঠিত বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা শাখার বিশেষ বর্ধিত সভায় বিশ্বনাথ শাখার কমিটি মেয়াদউত্তীর্ণ, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও সাংগঠনিক অচলাবস্থার কারণে পূজা উদযাপন পরিষদ বিশ্বনাথ উপজেলা শাখার বিদ্যমান কক্ষিণ সর্ব সম্মতিক্রমে বিলুপ্ত ঘোষণা করা হয়।
সিলেট জেলা শাখার বিশেষ বর্ধিত সভা সংগঠনের সভাপতি গোপীকা শ্যাম পুরকায়স্থ চয়নের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট রঞ্জন ঘোষের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
এছাড়া এ বছরের জুন মাসে সিলেট জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠানের লক্ষে উপজেলা সমূহের সম্মেলন জুন মাসের ভিতরে সম্পন্ন করার নির্দেশ প্রদান করা হয়।
বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মলয় পুরকায়স্থ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সহ-সাধারণ সম্পাদক শৈলেন কর, কোষাধ্যক্ষ বিদ্যুৎ কান্তি সেন, সাংগঠনিক সম্পাদক নিতু কান্ত দাস, প্রচার সম্পাদক রজত কান্তি চক্রবর্তী, সহ সাংগঠনিক সম্পাদক লিপ্টন রঞ্জন তালুকদার, গণ সংযোগ সম্পাদক উজ্জ্বল রঞ্জন চন্দ, কনিষ্ঠ ড সানি, সহ প্রচার সম্পাদক দিলিপ কুর্মি, লাল মোহন দেব, জ্যোতিময় দেমতি, রতন কান্তি দাস, প্রমোদ রঞ্জন দাস, রঙ্গেস কুমার দাস, প্রমন্ন কুমার সিংহ, পংকজ বিশ্বাস টিটু, নিহার রঞ্জন রায়, গোয়াইন সভাপতি সুভাষ চন্দ্র পাল ছানা, সহ সভাপতি নিখিলেশ দাস, সাধারণ সম্পাদক নিতানন্দ্র দাস, কানাইঘাট সভাপতি ভজন লাল, সাধারণ সম্পাদক অলক চক্রবর্তী, গোলাপগঞ্জ সভাপতি অনিল কান্ত পাল, সাধারণ সম্পাদক রবীন্দ্র রায়, কোম্পানীগঞ্জ ভারপ্রাপ্ত সভাপতি নারদ বিশ্বাস, সাধারণ সম্পাদক প্রবাশ চন্দ্র সরকার, জৈন্তাপুর সাধারণ সম্পাদক দুলাল চন্দ্র দেব, ফেঞ্চুগঞ্জ সাধারণ সম্পাদক শিপন পাল প্রমূখ।
আজকের সিলেট/এপি/বিজ্ঞপ্তি
সংবাদ বিজ্ঞপ্তি 








