সিলেটের জৈন্তাপুর উপজেলা শাখার বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের ৩১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে শংকর দাশকে আহ্বায়ক এবং শ্রী জয়মতি রাণী বিশ্বাসকে সদস্য সচিব মনোনীত করা হয়েছে। মঙ্গলবার বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট সিলেট জেলা শাখার আহ্বায়ক খোকন রঞ্জন দে এবং সদস্য সচিব অ্যাডভোকেট পলাশ চন্দ্র ধর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন প্রদান করা হয়।
কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বাদল মনি দত্ত, যুগ্ম আহ্বায়ক ললিত রাম দাস, শিপলু কুমার দেব, বনোয়ারী দাস মিন্টু, সুব্রত মোহন ধর ও শেলী রানী দেব, সিনিয়র সদস্য সুমন মোহন ধর ও পাপলু দে।
এতে আরও সদস্যরা হলেন, সুকেন্দ্র ব্যানার্জি, সুরঞ্জিত চৌধুরী, সুরঞ্জিত রম্বাই, শান্তি দে, ইন্দ্রজিৎ সরকার, রাজেশ দাস, দীপক শীল, মাধব দে, রতন সুচেন, প্রমোদ বিশ্বাস, নান্টু বিশ্বাস, নির্মল দাস, নিখিল নমঃ, চপল দেব, রবীন্দ্র পাত্র, দিলীপ দাস, মিলন দাস, রতন মনি ঘোষ, রত্না রানী দে, শংকু দাস ও হৃদয় বিশ্বাস।
নবগঠিত এ কমিটির নেতৃবৃন্দ বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
আজকের সিলেট/জেকেএস









