উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে বিকেল ৫টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টা দেশের চার বিভাগে ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে।
এসময়ে সিলেট বিভাগের অনেক জায়গায় ভারী (২৪ ঘণ্টায় ৪৪-৮৮ মিলিমিটার) থেকে অতিভারী (২৪ ঘণ্টায় ১৮৮ মিলিমিটার) বর্ষণের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বৃহস্পতিবার সকালে আবহাওয়া অফিসের ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।
একই সময়ে দেশের অন্য অঞ্চলসমূহেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
আজকের সিলেট/ডি/এসটি









