ছবি: সোহেল মিয়া
সিলেট ও সুনামগঞ্জের সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে গত এক মাসে প্রায় ৪৬ কোটি ৭৮ লাখ টাকার মূল্যের ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে সিলেটের ৪৮ বিজিবি ব্যাটালিয়ন এবং গত ৪৮ ঘণ্টার অভিযানে ৪ কোটি টাকা মূল্যের মালামাল জব্দ করে বিজিবি।
মঙ্গলবার ও বুধবার সিলেটের গোয়াইনঘাট, জৈন্তাপুর ও সুনামগঞ্জের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে এসব পণ্য জব্দ করা হয়।
জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় বিভিন্ন ধরনের কসমেটিকস, চকলেট, চশমা। উল্লেখযোগ্যভাবে এবার প্রথমবারের মতো জব্দ করা হয়েছে ভারতীয় গাড়ির টায়ারও।
৪৮ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর নুরুল হুদা জানান, গত ৪৮ ঘণ্টার টানা অভিযানে সেনাবাহিনীর সহযোগিতায় এসব পণ্য জব্দ করা হয়। চোরাকারবারিরা নানা কৌশলে এসব পণ্য বাংলাদেশে পাচারের চেষ্টা করছিল। জব্দকৃত পণ্যের বাজারমূল্য প্রায় ৪ কোটি টাকা। জব্দ করা পণ্যের বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি সীমান্ত এলাকায় চোরাচালান রোধে বিজিবির অভিযান ও তৎপরতা অব্যাহত থাকবে বলেও তিনি জানিয়েছেন।
আজকের সিলেট/এপি
মো: ফারুক মিয়া 








