জৈন্তাপুরে বসত ঘর থেকে যুবকের ঝুলন্ত লা শ উদ্ধার
শুক্রবার, ২৯ মে ২০২৬, ০৪:০৫ AM

জৈন্তাপুরে বসত ঘর থেকে যুবকের ঝুলন্ত লা শ উদ্ধার

জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৫/০৭/২০২৫ ০৪:২১:০১ PM

জৈন্তাপুরে বসত ঘর থেকে যুবকের ঝুলন্ত লা শ উদ্ধার


জৈন্তাপুর উপজেলা নিজ বসত ঘরের সিলিং ফ্যানের সাথে ফাঁস দেয়া অবস্থায় এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত সোহাগ মিয়া (২৩) জৈন্তাপুর ইউনিয়নের গড়ের পার গ্রামের মৃত চনু মিয়ার পুত্র। পেশায় সে একজন ইজিবাইক চালক।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ১০টা পর্যন্ত সোহাগ ঘুম থেকে না উঠায় পরিবারের সদস্যরা তার রুমে ডাকাডাকি শুরু করে এক পর্যায়ে সোহাগের নিজ কক্ষে সিলিংফ্যানের সাথে তার ঝুলন্ত মরদেহ দেখে পুলিশে খবর দেয় স্বজনরা।খবর পেয়ে পুলিশ এসে নিহতের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।

পরিবারের সাথে আলাপ করে প্রাথমিক তথ্য আলামতের ভিত্তিতে পুলিশের ধারণা করছে, রাত সাড়ে ১২টা থেকে সকাল ৯টারএর মধ্যে কোন এক সময় এই ঘটনা ঘটে।

জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিক তদন্তে মরদেহের আলামত দেখে বুঝা যাচ্ছে এটি আত্মহত্যা। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার পূর্বক সুরতহাল প্রতিবেদন তৈরী করেছে। পরে উদ্ধার হওয়া মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে নিহতের পরিবারের সম্মতিক্রমে একটি অপমৃত্যু মামলা দায়ের করেছে পুলিশ।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর