মাধবপুরে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
শুক্রবার, ২৯ মে ২০২৬, ০৯:২৭ PM

মাধবপুরে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৬/০৭/২০২৫ ০৪:৫৩:৫০ PM

মাধবপুরে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত


হবিগঞ্জের মাধবপুরে পিকআপের ধাক্কায় এনায়েতুর রহমান (৩১) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এনায়েতুর রহমান ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার বউলা গ্রামের মতিউর রহমানের পুত্র। তিনি ময়মনসিংহ একটি বেসরকারি হাসপাতালে স্বাস্থ্যকর্মী হিসেবে কাজ করত বলে জানা গেছে।

শনিবার দুপুরে ঢাকা সিলেট মহাসড়কের বেজুড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। 

পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্বার করে ময়নাতদন্তের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

মাধবপুর থানার এসআই আতাউর রহমান জানান- মোটরসাইকেল চালক এনায়েতুর রহমান হবিগঞ্জ থেকে ফেরার পথে বেজুড়া এলাকায় একটি পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী এনায়েতুর রহমান নিহত হন।

এ ঘটনায় পিকআপটি জব্দ করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছে। 

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর