হবিগঞ্জে নিজ ঘর থেকে গৃহবধূর গলা কাটা লা শ উদ্ধার
শুক্রবার, ২৯ মে ২০২৬, ০৪:০৬ AM

হবিগঞ্জে নিজ ঘর থেকে গৃহবধূর গলা কাটা লা শ উদ্ধার

সংবাদদাতা

প্রকাশিত: ২৭/০৭/২০২৫ ১০:১৩:০৩ PM

হবিগঞ্জে নিজ ঘর থেকে গৃহবধূর গলা কাটা লা শ উদ্ধার


হবিগঞ্জে নিজের ঘর থেকে আলম বেগম (৩০) নামে গৃহবধূর গলা কাটা রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত আলম বেগম ওই গ্রামের সিতু মিয়ার স্ত্রী। এদিকে ঘটনার পর থেকে নিহতের দেবর কদর আলী পলাতক রয়েছে।

রোববার সন্ধ্যায় হবিগঞ্জ সদর উপজেলার পইল গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানায়, আলম বেগমের স্বামী সিতু মিয়া স্থানীয় বাজারে সবজির ব্যবসা করেন। তার ভাই কদর আলী মুদি ব্যবসা করেন। দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন বিরোধ চলছি। বিকেলে সিতু মিয়া বাজারে সবজি নিয়ে যান। তার ছেলে বাবার কাছে সবজি আনতে যান। এসময় ঘরে আলম বেগম একা অবস্থান করছিলেন। ছেলে বাজার থেকে ফিরে মায়ের গলা কাটা অবস্থায় ঘরে পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করেন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। ঘটনার জন্য এলাকাবাসী নিহতের দেবর কদর আলীকে ঘটনার জন্য দায়ী করেন।

স্থানীয় ইউপি মেম্বার আব্দুল জলিল মিন্টু বলেন, দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ ছিল। বেশ কয়েকবার তাদের মধ্যে ঝামেলা হয়েছে। আমি তাদের বিরোধ একাধিকবার নিষ্পত্তি করে দিয়েছি। ধারণা করছি সে জন্য হয়ত হত্যা হতে পারে।

হবিগঞ্জ মডেল থানার ওসি শাহাবুদ্দিন শাহীন জানান, দেবর তার ভাবিকে পারিবারিক বিরোধের জেরে হত্যা করে বলে অভিযোগ উঠেছে। তিনি পলাতক রয়েছেন। তাকে গ্রেফতারে অভিযান চলছে।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর