দক্ষিণ সুরমার সিলাম জামেয়া কোআনিয়া মাদরাসা থেকে মিনহাজ (১৩) নামের এক কিশোর নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। নিখোঁজ মিনহাজের বয়স ১৩ বছর। সে দক্ষিণ সুরমা উপজেলার বারোখলা গ্রামের বাসিন্দা।
বুধবার জামেয়া কোআনিয়া মাদরাসা থেকে আসর নামাজ পড়ে বের হয়ে আর ফিরে আসেনি।
পরিবারের সদস্যরা জানিয়েছেন, বুধবার আছরের নামাজ শেষে মাদ্রাসা থেকে বের হয় মিনহাজ। এরপর থেকে আর সে বাসায় ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
সর্বশেষ তাকে মাদ্রাসা থেকে বের হওয়ার পর দেখা গেছে বলে পরিবার সূত্রে জানা গেছে।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়, যদি কেউ মিনহাজের খোঁজ পান বা তাকে কোথাও দেখে থাকেন, তবে নিচের নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে।
যোগাযোগ: 01757086020
মিনহাজের নিরাপদ প্রত্যাবর্তনের জন্য পরিবারের পক্ষ থেকে সবার সহযোগিতা ও দোয়া কামনা করা হয়েছে।
আজকের সিলেট/এপি
সংবাদ বিজ্ঞপ্তি 








