স্কুলে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় শিক্ষিকার মৃত্যু
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৬:৪৯ PM

স্কুলে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় শিক্ষিকার মৃত্যু

সংবাদদাতা

প্রকাশিত: ২৯/১০/২০২৫ ০৩:১৫:১৬ PM

স্কুলে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় শিক্ষিকার মৃত্যু


কানাইঘাটে স্কুলে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দুই সন্তানের জননী এক স্কুল শিক্ষিকা। নিহত শিক্ষিকার নাম ফাতিমা বেগম । তিনি কানাইঘাট উপজেলার ঝিংগাবাড়ী ইউনিয়নের আগফৌদ নারাইনপুর গ্রামের বাসিন্দা শাহনেওয়াজ খসরুর স্ত্রী এবং আগফৌদ নারাইনপুর নতুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ছিলেন। তার স্বামীও একই বিদ্যালয়ের শিক্ষক।

বুধবার সকালে হরিপুর-গাছবাড়ি সড়কের ফুলবাড়ি বিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ফাতিমা বেগম সিলেট শহর থেকে সিএনজি অটোরিকশাযোগে কর্মস্থলে যাচ্ছিলেন। পথিমধ্যে হরিপুর-গাছবাড়ি সড়কের ফুলবাড়ি বিল এলাকায় অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে গুরুতর আহত হন ফাতিমা বেগম ও কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী সালিক আহমদ।

স্থানীয়রা তাদের উদ্ধার করে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফাতিমা বেগমকে মৃত ঘোষণা করেন। আহত সালিক আহমদকে পরবর্তীতে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

আজকের সিলেট/ডি/এপি

সিলেটজুড়ে


মহানগর