জৈন্তাপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৬:৫৬ PM

সিলেট জেলা পূজা উদযাপন পরিষদের সম্মেলন সফল করতে

জৈন্তাপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১/০৭/২০২৬ ০৫:৩৬:৫১ PM

জৈন্তাপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের প্রস্তুতি সভা অনুষ্ঠিত


আগামী ১০ জুলাই (শুক্রবার) সিলেটের মেন্দিবাগস্থ জালালাবাদ গ্যাস অডিটোরিয়ামে অনুষ্ঠিতব্য সিলেট জেলা পূজা উদযাপন পরিষদের সম্মেলন সফল করার লক্ষ্যে জৈন্তাপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

গত মঙ্গলবার (৩০ জুন) বিকেল ৪টায় জৈন্তাপুর বাজারস্থ উপজেলা পূজা উদযাপন পরিষদের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নিবারণ চন্দ্র দাস। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক প্রণত কান্ত দেব।

সভার শুরুতে পবিত্র গীতা পাঠ করা হয়। পরে ৬নং চিকনাগুল ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি বরুণ সিং ছত্রীর মাতৃবিয়োগে গভীর শোক প্রকাশ করে শোক প্রস্তাব গৃহীত হয় এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।

সভায় বক্তব্য রাখেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক মাস্টার দুলাল চন্দ্র দেব, সহ-সভাপতি নান্টু ধর, ১নং নিজপাট ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি রাজেশ দাস ও সাধারণ সম্পাদক সমীরণ দাস, ২নং জৈন্তাপুর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি ভক্ত রাম দাস ও সাধারণ সম্পাদক নিত্য লাল বিশ্বাস, ৩নং চারিকাটা ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সজল বিশ্বাস, ৪নং দরবস্ত ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি চৈতন্য বিশ্বাস ও সাধারণ সম্পাদক বিশ্বজিৎ দাস, ৬নং চিকনাগুল ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক যাদব দেবনাথ, জৈন্তাপুর উপজেলা যুব ঐক্য পরিষদের সভাপতি পলাশ দাস এবং সাধারণ সম্পাদক অর্জুন বিশ্বাসসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সভায় আগামী ১০ জুলাই অনুষ্ঠিতব্য সিলেট জেলা পূজা উদযাপন পরিষদের সম্মেলনকে সর্বাত্মকভাবে সফল করার লক্ষ্যে জৈন্তাপুর উপজেলা থেকে শতাধিক ভক্ত, সনাতন ধর্মাবলম্বী ও সংগঠনের নেতাকর্মীর অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়।

উল্লেখ্য, সিলেট জেলা পূজা উদযাপন পরিষদের এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী জনাব আরিফুল হক চৌধুরী, এমপি।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর