প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হাবিবুল আউয়াল বলেছেন, আমার ভোট আমি দিয়েছি। ভোটার উপস্থিতি কম না বেশি তা আমি জানি না।
রোববার সকালে রাজধানীর ঢাকা-৮ আসনে হাবিবুল্লহ বাহার ইউনিভার্সিটি কলেজ কেন্দ্রে ভোট প্রদান শেষে সাংবাদিকদের প্রশ্নে এ কথা বলেন সিইসি।
ভোটার উপস্থিতি কম নিয়ে প্রশ্ন করলে সিইসি বলেন, ভোটার উপস্থিত করা আমার কাজ না। আমরা ভোটের আয়োজন করেছি।
সহিংসতা প্রসঙ্গে তিনি বলেন, ভোটের শৃঙ্খলা দেখবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ভোটার আসবে কি আসবে না তা ভোটারের ব্যাপার।
আজকের সিলেট/ডিটি/এসটি
আজকের সিলেট ডেস্ক 








