দুবাইয়ে দুর্ঘটনায় সিলেটি যুবক নিহত
শনিবার, ০২ মে ২০২৬, ০৩:১৫ PM

দুবাইয়ে দুর্ঘটনায় সিলেটি যুবক নিহত

প্রবাস জীবন ডেস্ক

প্রকাশিত: ০৫/০১/২০২৪ ০৭:১৪:০৩ AM

দুবাইয়ে দুর্ঘটনায় সিলেটি যুবক নিহত


সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের একটি কারখানায় কর্মস্থলে দুর্ঘটনায় সিলেটের গোলাপগঞ্জ উপজেলার রনকেলী গ্রামের জাকারিয়া আহমেদ পাভেল (২৪) নিহত হয়েছেন।

শুক্রবার কর্মস্থলে পণ্য ছিড়ে পড়ে ঘটনাস্থলেই মারা যান।

নিহতের স্বজন শেখ বদরুল ইসলাম জানান, নিহত পাভেল দুবাইয়ের মিনা জেবল আলীর সিএসইসি স্টিল ইন্ডাস্ট্রিতে স্টিল ফিক্সার হিসেবে কাজ করতেন। দু’বছর আগে তিনি দুবাই এসেছিলেন। শুক্রবার সকাল ১০ টায় ফ্যাক্টরিতে কর্মরত অবস্থায় ক্রেনে করে পরিবহনকৃত স্টিল বার দড়ি ছিড়ে তার ওপর পড়লে পা ও শরীর থেঁতলে যায়। পরে গুরুতর আহতাবস্থায় দুবাই এনএমসি রয়্যাল হাসপাতালে স্থানান্তর করা হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

পরিবারে তার বাবা-মা, দুই ভাই এবং দুই বোন আছেন। তিনি বাবা মা’র চতুর্থ সন্তান। বর্তমানে তার মরদেহ দেইরা দুবাইয়ের সরকারি লাশঘরে রাখা আছে। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে নিহতের মরদেহ দেশে পাঠানো হবে।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর