বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন

‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০/১১/২০২৬ ১১:৪১:১৪ পূর্বাহ্ন

‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ


নগরীর দাড়িয়াপাড়া এলাকায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসায় পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে।

শুক্রবার ভোর রাত সাড়ে ৩টা থেকে ৪টার দিকে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা এ হামলা চালিয়েছে বলে প্রাথমিক ভাবে জানা গেছে। তবে হামলার ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির তথ্য এখনো নিশ্চিত হওয়া যায়নি।

সকালে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী।

এসময় তিনি বলেন, ভোর সাড়ে ৩টা থেকে ৪টার মধ্যে দুইজন লোক একটি বোমা সদৃশ্য বস্তু বাসার গেটে নিক্ষেপ করে পালিয়ে যায়। দেশের শান্তিপূর্ণ পরিস্থিতিকে অস্থিতিশীল করার জন্য এসব অপকর্ম করা হচ্ছে। মানুষজন যখন ঘুমিয়ে থাকে এবং রাস্তাঘাট ফাঁকা থাকে এই সময়টাকেই নাশকতা ঘটানের জন্য তারা বেছে নিয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক রয়েছে।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর