শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন

ওসমানীনগরে ঝুলন্ত মরদেহ উদ্ধার

ওসমানীনগর প্রতিনিধি

প্রকাশিত: ২৩/১১/২০২৬ ০২:৫৩:১৪ অপরাহ্ন

ওসমানীনগরে ঝুলন্ত মরদেহ উদ্ধার


ওসমানীনগরে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় সফর আলী ওরফে কালা মিয়া নামের (৫১) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের তেরহাতি গ্রাম থেকে বৃদ্ধের লাশ উদ্ধার করে পুলিশ। 

নিহত সফর আলী সুনামগঞ্জ জেলার রঙ্গাচর ইউনিয়নের চিনাউরা গ্রামের মৃত মনফর আলীর ছেলে। তিনি বর্তমানে ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের তেরহাতি এলাকায় বসবাস করতেন।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার ফজরের আজানের পর সফর আলী ঘর থেকে বের হন। সকাল আনুমানিক ৮টার দিকে তাঁর মেয়ে বাড়ির পেছনে একটি কাঁঠাল গাছে তার ঝুলন্ত লাশ দেখতে পান। এ সময় তাঁর চিৎকারে পরিবারের অন্য সদস্যরা ছুটে আসেন। পরে খবর পেয়ে ওসমানীনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্থুত শেষে মরদেহ ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে। 

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা বলেন, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করতে পারেন ওই ব্যক্তি। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

আজকের সিলেট / জেকেএস

সিলেটজুড়ে


মহানগর