দক্ষিণ সুরমায় ট্রাকের সঙ্গে ট্রেনের সংঘর্ষ
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:৩৫ AM

দক্ষিণ সুরমায় ট্রাকের সঙ্গে ট্রেনের সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪/০১/২০২৪ ০৩:২৯:০০ AM

দক্ষিণ সুরমায় ট্রাকের সঙ্গে ট্রেনের সংঘর্ষ

ছবি : সংগৃহীত


সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকায় রেললাইনে দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে ট্রেনের সংঘর্ষের ঘটনা ঘটেছে।  রোববার সকাল সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।  

জানা যায়, সিলেট রেলওয়ে স্টেশন থেকে সকাল সোয়া ৬টায় কালনী এক্সপ্রেস ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।  এ সময় দক্ষিণ সুরমার শিববাড়িতে যাওয়া মাত্র রেললাইনের ওপর দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে ট্রেনের সংঘর্ষ হয়।  এতে ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়।  তবে ট্রাকে কেউ না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এছাড়া ট্রেন চলাচলেও কোনো বিঘ্ন ঘটেনি।

সিলেট রেলওয়ে থানার ওসি সাফিউল ইসলাম পাটোয়ারি বিষয়টি নিশ্চিত করে বলেন, ট্রাকটি উদ্ধার করে পুলিশের হেফাজতে রাখা হয়েছে।  এঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।

আজকের সিলেট/১৪ জানুয়ারি/জেকেএস

সিলেটজুড়ে


মহানগর