সমাজসেবায় নিজেকে বিলিয়ে দিতে চাই : সিআইপি বদরুল ইসলাম চৌধুরী
শনিবার, ০২ মে ২০২৬, ০৭:০১ PM

সমাজসেবায় নিজেকে বিলিয়ে দিতে চাই : সিআইপি বদরুল ইসলাম চৌধুরী

আমিনুল হক খোকন

প্রকাশিত: ৩০/০১/২০২৪ ০২:০৮:৪৩ AM

সমাজসেবায় নিজেকে বিলিয়ে দিতে চাই : সিআইপি বদরুল ইসলাম চৌধুরী


সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের অনেক ব্যবসায়ীরা দীর্ঘদিন থেকে সুনামের সাথে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে আসছেন। বৈধপথে টাকা পাঠিয়ে বাংলাদেশের রেমিটেন্স বৃদ্ধিতে ব্যবসায়ীদের ভূমিকা সবচেয়ে বেশী। ২০২২ সালে বহির্বিশ্বে বাসকরা মোট ৮৬ জন বাংলাদেশি নানা ক্যাটাগরিতে সিআইপি হয়েছেন। এর মধ্যে সংযুক্ত আরব আমিরাতের ৩৯ জন সিআইপি নির্বাচিত হয়েছেন। সিলেটের কৃতি সন্তান, সমাজ সেবক বদরুল ইসলাম চৌধুরী তৃতীয় বারের মত আবারো সিআইপি নির্বাচিত হয়েছেন। 


সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার নূরপুর গ্রামের কৃতিসন্তান এবং বর্তমানে সিলেটের উপশহর এলাকার বাসিন্দা সিআইপি বদরুল ইসলাম চৌধুরী ১৯৮২ সালের ডিসেম্বরে উন্নত ভবিষ্যতের আশায় সংযুক্ত আরব আমিরাতে পাড়ি জমান। 


প্রবাসজীবনের শুরুতে তিনি আমিরাতের রাজধানী আবুধাবী পুলিশে নয় বছর চাকরীজীবন অতিবাহিত করার পর নিজস্ব ব্যবসায়ের দিকে মনযোগ দেন।


এরপর তিনি আমিরাতে শারজাহ শহরে গড়ে তুলেন চৌধুরী ট্রান্সপোর্ট, ইয়েস মেশিনারী হেবি ইকুয়াপমেন্ট ট্রেডিং, রিয়েল স্ট্রেট সহ বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান।


বাংলাদেশ সরকারের সিআইপি হিসেবে ২০০৯ সালে এ ক্যাটাগরিতে তিনি প্রথমবারের মত সম্মাননা পান। পরবর্তিতে ২০১৪ সালে আবারো সিআইপি নির্বাচিত হোন। সর্বশেষ ২০২২ সালের ঘোষিত রেমিটেন্স এওয়ার্ডপ্রাপ্ত বা সিআইপি হিসেবে নির্বাচিত হয়েছেন।


পারিবারিকভাবে তিনি দুই মেয়ে ও এক ছেলের গর্বিত পিতা হিসেবে সুনাম কুড়াচ্ছেন। স্ত্রী-সন্তান নিয়ে বর্তমানে তিনি আমিরাতের আজমান এলাকায় বসবাস করছেন।


সিআইপি বদরুল ইসলাম চৌধুরী বলেন, মানুষের কল্যাণে আমি সব সময় কাজ করে যাব। সমাজের উন্নয়নে সব সময় এগিয়ে থাকব। অসহায় ও দরিদ্র মানুষের পাশে সব সময় সহায়তার হাত বাড়িয়ে দেব।

আমিন

সিলেটজুড়ে


মহানগর