মধ্যনগর জনস্বার্থে ১৪৪ধারা জারি
শনিবার, ১১ জুলাই ২০২৬, ০২:৩৭ PM

মধ্যনগর জনস্বার্থে ১৪৪ধারা জারি

মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ২২/০২/২০২৫ ০৫:২৬:০১ AM

মধ্যনগর জনস্বার্থে ১৪৪ধারা জারি


সুনামগঞ্জের মধ্যনগরে শক্রবার রাত ১২টা থেকে১৪৪ধারা জারি করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উজ্জ্বল রায়। এআদেশ পরবর্তী নির্দেশনা না'দেয়া পর্যন্ত বলবৎ থাকবে।

মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তি উল্লেখ করেন একজন আসামীর গ্রেফতারকে কেন্দ্র করে মধ্যনগর বাজার সহ আশপাশের এলাকায় স্থানীয় জনতার দুটি গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এনিয়ে ২১ফেব্রুয়ারী সন্ধ্যায় উপজেলা সদরে একটি বিক্ষোভ মিছিলের পাশাপাশি মধ্যনগর বাজারে অবস্থিত বিএনপির কার্যালয়ে আক্রমন সংঘটিত হয়।পরবর্তীতে অপরপক্ষের লোকজন মধ্যনগর বাজারে অবস্থিত বিপক্ষ গ্রুপের একটি অফিসে গিয়ে ভাংচুর চালায়।এনিয়ে যেকোন সময় আইন শৃঙ্খলার অবনতিসহ সাধারণ জনগনের জানমালের ক্ষয়ক্ষতির সমূহ সম্ভাবনা বিদ্যমান।

সেইহেতু মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনসাধারণের জানমালের নিরাপত্তার স্বার্থে এবং মধ্যনগর থানার অফিসার ইনচার্জ এর আবেদনের প্রেক্ষিতে ফৌজদারি কার্য্যবিধি ১৮৯৮ এর ১৪৪ ধারার প্রদত্ত ক্ষমতা বলে শুক্রবার রাত ১২ঘটিকা থেকে মধ্যনগর বাজারসহ আশপাশের এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষার্থে পরবর্তী নির্দেশনা না'দেয়া পর্যন্ত সকল প্রকার সভা সমাবেশ নিষিদ্ধ ঘোষনা করা হয়।১৪৪ধারা জারিকৃত সময়ে মধ্যনগর এলাকায় পাঁচ বা ততোধিক লোকের একত্রে ঝটলা বা যেকোন ধরনের অস্ত্র বহন ও সন্ধেহজনক ঘোরাফেরা সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষনা করেন।এআদেশ সংশ্লিষ্ট আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও দায়িত্ব পালনকারী কর্মকর্তা কর্মচারীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না।

আজকের সিলেট/প্রতিনিধি/এপি

সিলেটজুড়ে


মহানগর