দোয়ারাবাজারে হত্যা মামলার আসামি গ্রেফতার
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৮ PM

দোয়ারাবাজারে হত্যা মামলার আসামি গ্রেফতার

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ১৮/০৫/২০২৫ ০৭:১৫:২৭ AM

দোয়ারাবাজারে হত্যা মামলার আসামি গ্রেফতার


সুনামগঞ্জের দোয়ারাবাজারে গৃহবধূ শামসুন্নাহার বেগম (৩৫) হত্যা মামলার দুই নাম্বার আসামি শফিকুল (৪০) গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার আসামি শফিকুল হানিফ উল্লাহ'র পুত্র।

রবিবার দুপুরে উপজেলার গুদামঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

দোয়ারাবাজার থানার ওসি জাহিদুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দোয়ারাবাজার সদর ইউনিয়নের গুদামঘাট এলাকায় অভিযান চালিয়ে আসামীকে গ্রেফতার করা হয়েছে। আসামীকে আগামী কাল সোমবার আদালতে প্রেরণ করা হবে।

উল্লেখ্য, গত ২০২৪ সালের এর ১৩ নভেম্বর উপজেলার বাজিতপুর গ্রামে ছাগলে গাছের পাতা খাওয়াকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে সুনাই মিয়ার মেয়ে শামসুন্নাহার বেগম নিহত হন।

আজকে সিলেট/ডি/এপি

সিলেটজুড়ে


মহানগর