বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ব্যারিষ্টার এম এ সালাম বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হওয়ায় তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ’র (সিউক) চেয়ারম্যান এবং সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী।
গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে রেজাউল হাসান কয়েস লোদী বলেন, "ব্যারিষ্টার এম এ সালাম একজন যোগ্য, দক্ষ এবং মানবিক গুণসম্পন্ন ব্যক্তিত্ব। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মতো একটি গৌরবময় ও শীর্ষস্থানীয় মানবিক সংগঠনের চেয়ারম্যান হিসেবে তাঁর এই নিযুক্তি অত্যন্ত সময়োপযোগী ও প্রশংসনীয়।"
বিবৃতিতে তিনি আরও আশাবাদ ব্যক্ত করে বলেন, ব্যারিষ্টার সালামের বলিষ্ঠ ও দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি মানবসেবায় আরও এক ধাপ এগিয়ে যাবে এবং দেশব্যাপী এর আর্তমানবতার সেবা ও কল্যাণমূলক কার্যক্রম আরও গতিশীল হবে।
সিউকা চেয়ারম্যান কয়েস লোদী নবনিযুক্ত রেড ক্রিসেন্ট চেয়ারম্যান ব্যারিষ্টার এম এ সালামের দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও তাঁর নতুন দায়িত্ব পালনে সর্বাঙ্গীন সাফল্য কামনা করেন।
আজকের সিলেট/ডি/এসটি
সংবাদ বিজ্ঞপ্তি 








