বিয়ানীবাজারে ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী মৃত্যু
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৯:৫৬ AM

বিয়ানীবাজারে ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী মৃত্যু

বিয়ানীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২২/০৫/২০২৫ ০৫:৩৯:০৯ AM

বিয়ানীবাজারে ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী মৃত্যু


সিলেট-বিয়ানীবাজার সড়কের শেওলা সেতু সংলগ্ন এলাকায় চলন্ত ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত মো. সায়েম আহমদ (২২) বিয়ানীবাজার উপজেলার আলীনগর ইউনিয়নের রায়খাইল গ্রামের।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে সিলেট-বিয়ানীবাজার সড়কের শেওলা সেতু সংলগ্ন এলাকায় চলন্ত ট্রাকের সাথে মুখোমুখিভাবে মোটরসাইকেলকে চাপা দেয়। এসময় ঘটনাস্থলেই সায়েম আহমদ নামের মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়।

বিয়ানীবাজার থানাপুলিশ জানায়, সিলেট-বিয়ানীবাজার সড়কের শেওলা সেতু সংলগ্ন এলাকায় চলন্ত ট্রাকের সাথে মোটরসাইকেলের দুর্ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থলেই সায়েম আহমদ নামের মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো অভিযোগ দায়ের করা হয় নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

আজকের সিলেট/ডি/এপি

সিলেটজুড়ে


মহানগর