হবিগঞ্জে ৩৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০২:৪৫ AM

হবিগঞ্জে ৩৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২২/০৫/২০২৫ ০৭:৪৫:২২ AM

হবিগঞ্জে ৩৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার


হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার মাধবপুর বাজার এলাকা থেকে ৩৩ কেজি গাঁজাসহ মো. রুবেলকে (২৮) গ্রেফতার করেছে র‌্যাব। রুবেল ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার হাজিপুর গ্রামের মৃত ইনু মিয়ার ছেলে।

বৃহস্পতিবার বিকেলে এসব তথ্য নিশ্চিত করেন র‌্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার অতি. পুলিশ সুপার কেএম শহিদুল ইসলাম সোহাগ।

এর আগে, বুধবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল মাধবপুর বাজার এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৩৩ কেজি গাঁজাসহ রুবেলকে গ্রেফতার করে। এ সময়ে অপর মাদক কারবারি কৌশলে পালিয়ে যায়। পরে মামলা দিয়ে রুবেলকে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর