মৌলভীবাজারে সাবেক সমাজকল্যাণ মন্ত্রীর ভাই গ্রেফতার
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০২:৪১ AM

মৌলভীবাজারে সাবেক সমাজকল্যাণ মন্ত্রীর ভাই গ্রেফতার

সংবাদদাতা

প্রকাশিত: ২২/০৫/২০২৫ ০৮:২০:৫৪ AM

মৌলভীবাজারে সাবেক সমাজকল্যাণ মন্ত্রীর ভাই গ্রেফতার

সাবেক সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলীর ছোট ভাই ও আওয়ামী লীগ নেতা সৈয়দ মোস্তাক আলীকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে শহরের বেরিরপাড় এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

মৌলভীবাজার মডেল থানার ওসি গাজী মো. মাহবুবুর রহমান জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংক্রান্ত মামলায় তাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়। পরে আদালত থেকে তাকে জেলা হাজতে প্রেরণ করা হয়েছে।

আজকে সিলেট/ডি/এপি

সিলেটজুড়ে

মহানগর