জকিগঞ্জে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খু ন
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৭:২৬ AM

জকিগঞ্জে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খু ন

সংবাদদাতা

প্রকাশিত: ২২/০৫/২০২৫ ১১:৩৯:০৯ AM

জকিগঞ্জে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খু ন


সিলেটের জকিগঞ্জ উপজেলায় বাড়ির সীমানা ও বৃষ্টির পানি নিষ্কাশন নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন হয়েছেন। নিহত সিরাজুল ইসলাম সিরাই (৭০) উত্তর কসকনকপুর গ্রামের মৃত মনতাজ আলীর ছেলে। ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত ছোট ভাই বাবুল আহমদ (৬৭) ও তার ছেলে হাকিম আহমদ (২৩)-কে গ্রেফতার করেছে।

বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলার উত্তর কসকনকপুর গ্রামে এ ঘটনা ঘটেছে।

স্থানীয় ও পুলিশ সূত্র জানিয়েছে, বাড়ির সীমানা নিয়ে সিরাজুল ইসলামের সঙ্গে তার ছোট ভাই বাবুল আহমদের কয়েকদিন ধরে বিরোধ চলছিলো। সম্প্রতি বাড়ির উঠানে বৃষ্টির পানি জমে থাকা নিয়ে এ বিরোধ চরমে পৌঁছে। বৃহস্পতিবার সকালে বৃষ্টির পানি জমে থাকা নিয়ে সিরাজুল ইসলামের স্ত্রী বেদেনা বেগমের সঙ্গে দেবর বাবুল আহমদের কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে ঘটনাটি গড়ায় হাতাহাতি পর্যায়ে।

তখন সিরাজুল ইসলাম এগিয়ে আসলে বাবুল আহমদ ও তার ছেলে হাকিম আহমদ সিরাজুল ইসলামকে বেধড়ক মারধর করেন। অজ্ঞান হয়ে লুটিয়ে পড়লে সিরাজুল ইসলামকে অন্যরা উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি সিরাজুল ইসলামকে মৃত ঘোষণা করেন। 

জকিগঞ্জ থানার ওসি জহিরুল ইসলাম মুন্না জানান, এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। মরদেহের ময়না তদন্ত হবে। নিহতের ছেলে আমিনুল ইসলাম নাজিম বাদী হয়ে দুজনের নামোল্লেখ ও ৪/৫জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করেছেন। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

আজকের সিলেট/প্রতিনিধি/এন.ই

সিলেটজুড়ে


মহানগর