গোলাপগঞ্জে নৌকাডুবিতে নিখোঁজের ১২ ঘণ্টা পর মরদেহ উদ্ধার
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১১:০৮ PM

গোলাপগঞ্জে নৌকাডুবিতে নিখোঁজের ১২ ঘণ্টা পর মরদেহ উদ্ধার

গোলাপগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৯/০৭/২০২৫ ০৩:৩৩:৩২ PM

গোলাপগঞ্জে নৌকাডুবিতে নিখোঁজের ১২ ঘণ্টা পর মরদেহ উদ্ধার


গোলাপগঞ্জে নৌকা ডুবে নিখোঁজ হওয়ার ১২ ঘণ্টা পর সৈয়দ মুহি উদ্দিন (৫৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। নিহত মুহি উদ্দিন উপজেলার ঘোগারকুল পূর্বপাড়া গ্রামের বাসিন্দা। তিনি সৈয়দ আরমান আলীর ছেলে।

মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার এরালবিল এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

গোলাপগঞ্জ মডেল থানার ওসি মনিরুজ্জামান মোল্লা বিষয়টি নিশ্চিত করে বলেন, সোমবার রাত ৯টার দিকে মাছ ধরতে এরালবিলে যান মুহি উদ্দিন, আব্দুল খালিক ও সৈয়দ লুৎফুর রহমান। এ সময় হঠাৎ নৌকাটি ডুবে যাওয়ার উপক্রম হলে খালিক ও লুৎফুর রহমান নৌকায় ধরে রেখে স্থানীয়দের সহযোগিতায় পাড়ে উঠতে সক্ষম হন। তবে মুহি উদ্দিন সাঁতরে পাড়ে উঠার চেষ্টা করেও ব্যর্থ হন।

স্থানীয়রা রাতে অনেক খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি। পরে সকাল হলে খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসে।

সকালেই গোলাপগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে অভিযান চালিয়ে এরালবিল থেকে তাঁর মরদেহ উদ্ধার করে।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর