বিয়ে বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের পিতা নিহত
শুক্রবার, ২৯ মে ২০২৬, ০১:১৫ AM

বিয়ে বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের পিতা নিহত

বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ৩০/০৭/২০২৫ ০৪:৪৮:৫০ PM

বিয়ে বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের পিতা নিহত


হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় বিয়ে বাড়িতে আলোকসজ্জায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারালেন বরের বাবা বিষু পাল (৬৫)।

বুধবার বানিয়াচং উপজেলার গুনই মদনমুরত গ্রামে এ ঘটনা ঘটে।
 

স্থানীয়রা জানান, বিষু পালের বড় ছেলে বিজয় পালের বিয়ে ঠিক হয় ৩১ জুলাই (বৃহস্পতিবার)। সেই উপলক্ষে বাড়িতে আলোকসজ্জার আয়োজন করা হয়। বাড়ির একটি গ্রিলে অস্থায়ী বিদ্যুৎ লাইনের তার ঝুলছিল, যেখানে ছিল লিকেজ। সকালে অসাবধানতাবশত সেই গ্রিলে হাত দিলে বিষু পাল বিদ্যুৎস্পৃষ্ট হন।পরিবারের লোকজন তাকে উদ্দার করে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল পরিদর্শন করে বানিয়াচং থানার এসআই সজিব ঘোষ বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। বিয়ের আনন্দময় পরিবেশ হঠাৎ করে বিষাদে পরিণত হয়েছে।

বানিয়াচং থানার ওসি কবির হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনানুগ প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর