শাহপরাণ থানার পাশ্ববর্তী মুক্তিগাঁও এলাকায় সুরমা নদীতে পাথর বোঝাই নৌকা নিয়ে দুপক্ষের মারামারি সংগঠিত হয়েছে। এঘটনায় ৪ জনকে আটক করেছে পুলিশ।
বুধবার ভোরে সিলেটের শাহপরাণ থানার পাশ্ববর্তী মুক্তিগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।
শাহপরাণ থানার ওসি মনির হোসেন বিষয়টি নিশ্চিত করে , পাথর বোঝাই নৌকা নিয়ে কে আগে যাবে তা নিয়ে তাদের মধ্যে তর্কাতর্কি হয়। একপর্যায়ে তারা মারামারিতে রূপ নেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে এবং ৪ জনকে আটক করে।
তিনি জানান, দুপুরে আটক ৪ জনকে আদালতে সোপর্দ করা হয়েছে।
আজকের সিলেট/এপি









