সিলেটের সীমান্তে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ
শুক্রবার, ২৯ মে ২০২৬, ০১:৫৬ AM

সিলেটের সীমান্তে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০২/০৮/২০২৫ ০৫:৫৫:১৪ PM

সিলেটের সীমান্তে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ


সিলেটের সীমান্তে ১ কোটি ১১ লাখ টাকার ভারতীয় চোরাইপণ্য আটক করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন-বিজিবি। 

শনিবার বিজিবি সিলেট ৪৮ ব্যাটালিয়ন সিলেটের সোনারহাট, পান্থুমাই, তামাবিল, শ্রীপুর, বিছনাকান্দি, বাংলাবাজার, লাফার্জ এবং কালাসাদেক বিওপি'র সদস্যরা অভিযান চালিয়ে এসব ভারতীয় চোরাইপণ্য আটক করে। 

জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে- শাড়ী, কারেন্ট জাল, রসুন, সুপারি, গরু, টমেটো, নাশপাতি, বাঁধাকপি, মদ, বিয়ার, বাংলাদেশ থেকে পাচারাকালে রসুন ও শিং মাছ এবং চোরাচালানী রসুন পরিবহনে ব্যবহৃত ইঞ্জিন চালিত নৌকা আটক করে। সব মিলিয়ে জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য, ১ কোটি ১১ লাখ ৪ হাজার ২৫০ টাকা।  

এ বিষয়ে সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক বলেন, "সদর দপ্তরের নির্দেশনায় গোয়েন্দা তৎপরতার ভিত্তিতে অভিযান চালিয়ে চোরাই মালামাল আটক করা হয়। এরপরও প্রতিনিয়ত বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থায় নে রয়েছে।

আটককৃত সকল চোরাচালানী পণ্যের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান তিনি।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর