শ্রমিক-শিক্ষার্থী দ্বন্দ্ব : পরিবহন ধর্মঘটে অচল সুনামগঞ্জ
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১১:২২ PM

শ্রমিক-শিক্ষার্থী দ্বন্দ্ব : পরিবহন ধর্মঘটে অচল সুনামগঞ্জ

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৪/০৮/২০২৫ ১০:১০:০৯ AM

শ্রমিক-শিক্ষার্থী দ্বন্দ্ব : পরিবহন ধর্মঘটে অচল সুনামগঞ্জ


সুনামগঞ্জে বাস ভাড়া নিয়ে শ্রমিক- বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দ্বন্দ্বে মালিক শ্রমিকের ডাকা অনির্দিষ্টকালের কর্মবিরতি চলছে বন্ধ রয়েছে সব ধরনের যানচলাচল। এতে পরিবহন দুর্ভোগে পড়েন হাজারো যাত্রী।

সোমবার সকাল থেকে সুনামগঞ্জ থেকে ছেড়ে যায়নি কোন দুর পাল্লার বাস এছাড়া বন্ধ রয়েছে আঞ্চলিক সব ধরনের যানচলাচলও।

শ্রমিক নেতারা জানান, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা তাদের বাসের শ্রমিককে মারধরের প্রতিবাদ, শহরের তাদের এক চালককে মারধর ও জেলে থাকা এ বাস চালকেরর মুক্তির দাবিতে তাদের এই কর্মবিরতি কর্মসূচি।  চালকদের মারার বিচার ও চালককে মুক্তি না দিলে এ কর্মসূচি অনির্দিষ্টকাল চলবে।

এর আগে রোববার বিকাল ৪ টায় জেলার শান্তিগঞ্জ সুবিপ্রবির অস্থায়ী ক্যাম্পাসের সামনে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (সুবিপ্রবি) শিক্ষার্থীদের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে বাসের হেল্পার মারধরের শিকার হয়েছেন এমন  অভিযোগ এনে পৌর শহরের নতুন বাস্টেশন এলাকায় সড়ক অবরোধ করে রাখেন বাস শ্রমিকরা। রাতে ৩ দফা দাবিতে এ অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দেন মালিক শ্রমিক ঐক্য পরিষদ।

সুনামগঞ্জ জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সুজাউল কবির বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভাড়া নিয়ে এর আগেও ঝগড়া—বিবাদ করেছেন। গতকাল তারা একজন শ্রমিককে মারধর করেছে। ক্ষুব্ধ শ্রমিকরা এই ঘটনার বিচারের দাবিতে গতকাল সড়ক অবরোধ করেছে এবং আজ থেকে সুনামগঞ্জ থেকে কোনোও দূর পাল্লার বাস ছেড়ে যাবেনা।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর