হবিগঞ্জের বানিয়াচং উপজেলার গণঅভ্যুত্থানে নয়জনকে হত্যার ঘটনায় মামলায় গ্রেফতার আওয়ামী লীগ নেতা আব্দুল মজিদ হাতকড়াসহ পালিয়ে গেছেন।আব্দুল মজিদ ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি। তিনি নৌকা প্রতীকে ইউপি চেয়ারম্যান পদে নির্বাচন করে পরাজিত হয়েছিলেন।
সোমবার দুপুরে উপজেলার কাগাপাশা ইউনিয়নের বাতাকান্দী গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
স্থানীয়রা জানান, গ্রেফতারের পর হাতকড়া পরিয়ে নৌকায় করে থানায় নেওয়ার জন্য আব্দুল মজিদকে নদীর ঘাটে নিচ্ছিল পুলিশ। এসময় বাড়ির সামনেই হঠাৎ লাফিয়ে পড়েন তিনি। এরপর তিনি হাতকড়াসহ পালিয়ে যান।
এলাকাবাসী জানান, পালানোর পর বিপুল সংখ্যক পুলিশ কয়েকটি গ্রাম ঘিরে তল্লাশি করেও তাকে আটক করতে পারেনি।
বানিয়াচং থানার উপপরিদর্শক (এসআই) সজীব দাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আজকের সিলেট/এপি









