গণ-অভ্যুত্থানের ধারাবাহিকতায় সুনামগঞ্জ জেলা বিএনপির বিজয় মিছিল
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৬:৩০ PM

গণ-অভ্যুত্থানের ধারাবাহিকতায় সুনামগঞ্জ জেলা বিএনপির বিজয় মিছিল

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৬/০৮/২০২৫ ০৬:৩৫:৫২ PM

গণ-অভ্যুত্থানের ধারাবাহিকতায় সুনামগঞ্জ জেলা বিএনপির বিজয় মিছিল




জুলাই মাসের গণ-অভ্যুত্থানের ধারাবাহিকতায় ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী ফ্যাসিবাদের পতন উপলক্ষে সুনামগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে একটি বিশাল বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ আগস্ট) সকালে শহরের পুরাতন বাসস্ট্যান্ডে জেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে হাছননগর বক পয়েন্টে এক পথসভায় মিলিত হয়।

সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৪ (সদর ও বিশ্বম্ভরপুর) আসনের সম্ভাব্য ধানের শীষ মনোনয়নপ্রত্যাশী অ্যাডভোকেট নুরুল ইসলাম নূরুলের নেতৃত্বে ১২টি উপজেলার তৃণমূলের হাজার হাজার নেতাকর্মী এতে অংশগ্রহণ করেন। 

এতে অ্যাডভোকেট নুরুল ইসলাম নূরুলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক কলিমউদ্দিন আহমদ মিলন। 

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মিজান চৌধুরী, আবদুল হক, অ্যাডভোকেট মল্লিক মইনুদ্দিন সুহেল, রেজাউল হক, অ্যাডভোকেট শেরেনুর আলী প্রমুখ।

বক্তারা বলেন, বিগত স্বৈরাচারী ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের প্রধান শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে কঠোর শাস্তি দেওয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার নিকট জোর দাবি জানানো হয়।

আজকের সিলেট/জেকেএস

সিলেটজুড়ে


মহানগর