বৃষ্টি উপেক্ষা করে হবিগঞ্জে বিএনপির বিশাল র‌্যালি
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১০:৫৪ AM

বৃষ্টি উপেক্ষা করে হবিগঞ্জে বিএনপির বিশাল র‌্যালি

সংবাদদাতা

প্রকাশিত: ০৬/০৮/২০২৫ ০৭:৫৮:২৮ PM

বৃষ্টি উপেক্ষা করে হবিগঞ্জে বিএনপির বিশাল র‌্যালি


হবিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে শেখ হাসিনার পলায়নের বর্ষপূর্তি পালন করা হয়েছে। এ উপলক্ষে জেলা বিএনপির উদ্যোগে র‌্যালি বের করা হয়। 

বুধবার দুপুর ২টায় কেন্দ্রীয় ঈদগাহ থেকে র‌্যালিটি বের হয়ে শহর প্রদক্ষিণ করে। 

সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হলেও তা উপেক্ষা করে হাজার হাজার মানুষের সমাগম ঘটে র‌্যালিতে। তখন র‌্যালিটি জনস্রোতে পরিণত হয়।

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ জি কে গউছের নেতৃত্বে র‌্যালিতে অংশ নেন - সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আমিনুল ইসলাম, বিএনপি নেতা অ্যাডভোকেট মঞ্জুর উদ্দিন আহমেদ শাহীন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মো. নুরুল ইসলাম, হাজী এনামুল হক, মিজানুর রহমান চৌধুরী, অ্যাডভোকেট মো. এনামুল হক সেলিম প্রমুখ।

এর আগে সংক্ষিপ্ত সমাবেশে বক্তৃতা করেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ জি কে গউছ। 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করায় প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ ইউনুসকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, নির্বাচন ঘনিয়ে আসছে। আমরা জনগণের দল। জনগণের সমর্থন নিয়ে ইনশাআল্লাহ বিএনপি সরকার গঠন করবে। অতএব সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে। কোনো ষড়যন্ত্র যেন আমাদেরকে আলাদা না করতে পারে, সে জন্য সবাইকে সতর্ক থাকতে হবে।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর