হবিগঞ্জের মাধবপুরে কাভার ভ্যান চাপায় প্রাণ গেল মোফাজ্জল হোসেন (২০) নামের এক কলেজ শিক্ষার্থীর। নিহত শিক্ষার্থী মোফাজ্জল হোসেন সৈয়দ সাঈদ ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী এবং কড়রা গ্রামের মুহিবুল ইসলাম জয়নালের ছেলে।
বৃহস্পতিবার সকাল ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের আল আমিন হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
মাধপুর হাইওয়ে থানার ওসি শুভ রঞ্জন চাকমা বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে মোফাজ্জল মাছ স্বীকার করার জন্য বাড়ির পাশে রাস্তা পাড়াপাড় করতে দেখা যায়। এসময় সিলেট থেকে আসা একটি কাভার ভ্যান তাকে চাপা দেয়। সাথে সাথে তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গিলে কর্মতর চিকিৎসক সাতে মৃত ঘোষণা করেন।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি শুভ রঞ্জন চাকমা মোফাজ্জলের মৃত্যু নিশ্চিত করেন।
আজকের সিলেট/এপি/প্রতিনিধি
সংবাদদাতা 








