কমলগঞ্জে সাবেক ছাত্রদল নেতার গলাকাটা লাশ উদ্ধার
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৮:২২ AM

কমলগঞ্জে সাবেক ছাত্রদল নেতার গলাকাটা লাশ উদ্ধার

সংবাদদাতা

প্রকাশিত: ০৯/০৮/২০২৫ ০৪:৩৯:৩৯ PM

কমলগঞ্জে সাবেক ছাত্রদল নেতার গলাকাটা লাশ উদ্ধার


মৌলভীবাজারের কমলগঞ্জে নিজ ঘর থেকে সাবেক ছাত্রদল নেতার গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। নিহত রাফি আহমেদ (২৮) রহিমপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি। তিনি মুন্সীবাজার ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জব্বারের ভাতিজা ও ছত্তার মিয়ার ছেলে।

শনিবার সকালে উপজেলার রহিমপুর ইউনিয়নের সিদ্ধেশ্বরপুর গ্রামে নিজ ঘর থেকে তার লাশ উদ্ধার করা হয়।

পরিবার সূত্রে জানা যায়, সকালে রাফি ঘুম থেকে উঠছিলেন না, তখন পরিবারের সদস্যরা তাকে ডাকতে গিয়ে দেখেন রক্তাক্ত দেহ খাটের ওপর পড়ে আছে।

কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) শামিম আকনজি বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। 

আজকের সিলেট/এপি/প্রতিনিধি

সিলেটজুড়ে


মহানগর