মৌলভীবাজারে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত
বুধবার, ২৭ মে ২০২৬, ১১:৪৪ PM

মৌলভীবাজারে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০৯/০৮/২০২৫ ০৬:২৬:০৭ PM

মৌলভীবাজারে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত


‘আদিবাসীদের অধিকার প্রতিষ্ঠা ও ভবিষ্যৎ গঠনে কৃত্রিম বুদ্ধিমত্তার সার্থক প্রয়োগ’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে মৌলভীবাজারে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়।

শনিবার জেলা শিল্পকলা একাডেমিতে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষ্যে র‌্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ আদিবাসী ফোরাম মৌলভীবাজার জেলা শাখার আয়োজনে র‌্যালি পরবর্তী আলোচনা সভায় সভাপতিত্ব করেন আদিবাসী ফোরামের সভাপতি ফ্লোরা বাবলী তালাং।

সভায় আরও বক্তব্য দেন- ধরিত্রী রক্ষায় আমরার সদস্য সচিব শরিফ জামিল, বৃহত্তর সিলেট আদিবাসী অধিকার সুরক্ষা নাগরিক কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট ডাডলি ডেরিক প্রেন্টিসসহ প্রমুখ।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- শিক্ষক, আদিবাসী জনগোষ্ঠী, ছাত্র- ছাত্রী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ।

সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজকের সিলেট/এপি/প্রতিনিধি

সিলেটজুড়ে


মহানগর