গোলাপগঞ্জ উপজেলায় মধ্যরাতেে এক যুবদল কর্মীকে ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের রনি হোসাইন যুবদলের সক্রিয় কর্মী। এ হত্যাকাণ্ডের সাথে শেখ রাজু নামের গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদল নেতা জড়িত থাকার অভিযোগ উঠেছে। ঘটনার কয়েক ঘণ্টা আগে রনি তার ফেসবুক আইডিতে নারীঘটিত বিষয়ে রাজুর বিরুদ্ধে কয়েকটি পোস্ট করেছিলেন। এরই জের ধরে হত্যাকাণ্ডটি ঘটতে পারে বলে করছেন স্থানীয়া।
শনিবার রাত ১২টার দিকে গোলাপগঞ্জ পৌরসদরের কদমতলায় এ ঘটনা ঘটে।
গোলাপগঞ্জ মডেল থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান মোল্লা বিষয়টি নিশ্চিত করে জানান, জড়িতদের ধরতে আমরা অভিযানে আছি।
এদিকে, ছুরিকাঘাতের পর রনির স্বজনরা তার রক্তাক্ত দেহ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তারা জরুরি বিভাগের গেট তালাবদ্ধ দেখতে পান। আধা ঘণ্টারও বেশি সময় ডাকাডাকির পরও কেউ না খুললে ক্ষুব্ধ স্বজনরা গেটের তালা ভাঙতে চেষ্টা করেন। পরে একজন গেট খুলে দিলে রনির দেহ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান স্বজনরা। এসময় কর্তব্যরত চিকিৎক রনিকে মৃত ঘোষণা করেন।
আজকের সিলেট/ডি/এসটি
গোলাপগঞ্জ প্রতিনিধি 








