পরকীয়ার সোশ্যাল মিডিয়ার পোস্টই কাল হয় রনির
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০২:২৩ AM

গোলাপগঞ্জে যুবদল কর্মী খুনের নেতৃত্বে ফেইসবুক পোস্ট

পরকীয়ার সোশ্যাল মিডিয়ার পোস্টই কাল হয় রনির

গোলাপগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১০/০৮/২০২৫ ০৩:১৬:৪২ PM

পরকীয়ার সোশ্যাল মিডিয়ার পোস্টই কাল হয় রনির


গোলাপগঞ্জে ফেসবুকে পরকীয়ার অভিযোগ আনার ঘণ্টাখানেক পর ছুরিকাঘাতে খুন হয়েছেন রনি হোসাইন (৩২) নামে এক যুবদল কর্মী। নিহত রনি হোসাইন উপজেলার আমুড়া এলাকার আজিম উদ্দিনের ছেলে।

শনিবার রাত ১২টার দিকে পৌর শহরের কদমতলা এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযুক্ত শেখ রাজু গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং নিহত রনি যুবদলের কর্মী বলে জানা গেছে। তারা দুজনই আগে বন্ধু ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত ১১টার দিকে রনি হোসাইন তার ফেসবুক আইডি থেকে শেখ রাজুর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ এনে একটি পোস্ট দেন। পোস্টে তিনি রাজুর সাথে এক নারীর অন্তরঙ্গ ছবি সংযুক্ত করেন এবং লেখেন "এই কু.লাঙ্গার দুইটা বাচ্চা রেখে অন্য আরেকজনের বিবাহিত বউ নিয়ে হোটেলে হোটেলে ঘুরতেছে আর পরকীয়া করতেছে। এর প্রতিবাদ করেছিলাম, এইজন্য ফেক আইডি চালু করে আমার নামে মিথ্যা বানোয়াট কথা প্রচার করছে।"

এ পোস্টের এক ঘণ্টার মধ্যেই কদমতলা এলাকায় রনিকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। এরপর থেকেই শেখ রাজু পলাতক রয়েছেন। এর আগেও একই বিষয়ে রনি তার ফেসবুকে একাধিকবার রাজুকে নিয়ে পোস্ট করেছিলেন বলে জানিয়েছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই ঘটনাগুলোর জের ধরেই হত্যাকাণ্ড ঘটতে পারে।

গোলাপগঞ্জ মডেল থানার ওসি মো. মনিরুজ্জামান মোল্যা জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। হত্যার সাথে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। তবে এখনো কাউকে আটক করা যায়নি এবং এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর