নিখোঁজের ২৪ ঘণ্টা পর বিজিবি সদস্যের লাশ উদ্ধার
বুধবার, ২৭ মে ২০২৬, ০৮:১৪ PM

নিখোঁজের ২৪ ঘণ্টা পর বিজিবি সদস্যের লাশ উদ্ধার

গোয়াইনঘাট প্রতিনিধি

প্রকাশিত: ১০/০৮/২০২৫ ০৫:৫৫:২৩ PM

নিখোঁজের ২৪ ঘণ্টা পর বিজিবি সদস্যের লাশ উদ্ধার


সিলেটের গোয়াইনঘাটে নিখোঁজের ২৪ ঘণ্টা পর বিজিবি সদস্য মাসুম বিল্লাহর মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার বিকেল সোয়া ৫টার দিকে উপজেলার সদর ইউনিয়নের আহারকান্দি আমবাড়ি এলাকার নদীর তলদেশ থেকে মরদেহটি উদ্ধার করেন স্থানীয় ডুবুরি নুর মিয়ার নেতৃত্বে একটি দল।

এর আগে, শনিবার বিকেল প্রায় ৫টার দিকে ভারতীয় চোরাই পণ্যবাহী একটি নৌকা আটকানোর চেষ্টাকালে বিজিবির নৌকার সঙ্গে সেটির ধাক্কা লাগে। এতে উভয় নৌকা ডুবে যায়। ওই সময় নৌকায় থাকা অন্য বিজিবি সদস্য ও মাঝি সাঁতরে তীরে উঠতে পারলেও সিপাহী মাসুম বিল্লাহ অস্ত্রসহ নদীতে তলিয়ে যান।

নিখোঁজের পর থেকে রাতভর স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান চালালেও তাকে পাওয়া যায়নি।

বিজিবি জানায়, ঘটনাটি ঘটেছে গোয়াইনঘাট উপজেলার সদর ও পশ্চিম জাফলং দিয়ে প্রবাহিত পন্নগ্রাম ও আমবাড়ির মধ্যবর্তী নদীপথে। এ সময় জব্দ করা নৌকা ও চোরাই সুপারি বিজিবির হেফাজতে নেওয়া হয়েছে।

গোয়াইনঘাট থানার ওসি সরকার তোফায়েল আহমেদ জানান, মরদেহ উদ্ধারে ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর ডুবুরি দল কাজ করছে। ঘটনাস্থলে পুলিশ, বিজিবি ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর