সাদাপাথর ও জাফলংয়ে সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে যৌথবাহিনী
বুধবার, ২৭ মে ২০২৬, ০৭:২০ AM

সাদাপাথর ও জাফলংয়ে সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে যৌথবাহিনী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩/০৮/২০২৫ ১০:৫১:৪৫ PM

সাদাপাথর ও জাফলংয়ে সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে যৌথবাহিনী


কোম্পানীগঞ্জের পর্যটন কেন্দ্র সাদাপাথরে পাথরলুটের ঘটনায় প্রশাসনের উচ্চ পর্যায়ের জরুরি সভা করেছে জেলা প্রশাসন। সভায় জাফলং ইসিএ এলাকা ও সাদা পাথর এলাকায় লুটপাট ঠেকাতে ২৪ ঘন্টা যৌথবাহিনী দায়িত্ব পালন করাসহ বেশ কয়েকটি জনগুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

বুধবার জেলা প্রশাসনের উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় জাফলং ইসিএ এলাকা ও সাদা পাথর এলাকায় ২৪ ঘন্টা যৌথ বাহিনী দায়িত্ব পালন, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ এ পুলিশের চেকপোস্ট যৌথ বাহিনীসহ সার্বক্ষণিক দায়িত্ব পালন, অবৈধ ক্রাশিং মেশিনের বিদ্যুৎ বিচ্ছিন্নসহ বন্ধ করার জন্য অভিযান অব্যাহত রাখা, পাথর চুরির সাথে জড়িত সকলকে চিহ্নিত করে গ্রেফতার ও আইনের আওতায় নিয়ে আসা এবং চুরি হওয়া পাথর উদ্ধার করে পূর্বের অবস্থানে ফিরিয়ে নেয়া সহ বেশ কিছু সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকতাবৃন্দ, সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসারগণ, পুলিশের পদস্থ কর্মকর্তাগণ, সেনাবাহিনী, বিজিবি, র‍্যাব, বন বিভাগ, সওজ, এলজিইডি, বিদ্যুৎ বিভাগ সহ সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিগণ।

সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শের মাহবুব মুরাদ আজকের সিলেটকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আজকের সিলেট/এসটি

সিলেটজুড়ে


মহানগর