বালাগঞ্জ উপজেলার পূর্ব পৈলনপুর ইউনিয়নের রশিদপুর এলাকায় কুশিয়ারা নদী সংযোগস্থ একটি খাল থেকে অজ্ঞাতপরিচয় ৪৫ বছর বয়সী এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার বিকালে রশিদপুর এলাকায় কুশিয়ারা নদী সংযোগস্থ একটি খালে লাশটি ভাসতে দেখে সাংবাদিক ও স্থানীয়রা পুলিশে খবর দেন।
স্থানীয় বাসিন্দা বলেন, রশিদপুর এলাকার এই খাল হয়ে কুশিয়ারা নদীর পানি হাওরে প্রবেশ করে। হয়তো স্রোতের ধাক্কায় এদিকে এসেছে মস্তকহীন এ লাশটি। দূর থেকে বুঝা যাচ্ছিল না, কাছে গিয়ে বুঝতে পারি এটি মানুষের লাশ। সঙ্গে সঙ্গে সাংবাদিক ও স্থানীয় চেয়ারম্যানকে জানিয়ে থানায় খবর দেই।
খবর পেয়ে বালাগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। প্রাথমিকভাবে স্থানীয়রা ও পুলিশ ধারণা করছে, যুবকের মৃত্যু ১০-১৫ দিন আগে হয়েছে। তবে শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
স্থানীয়রা জানান, অজ্ঞাত লাশের প্যান্টের পকেটে একটি মোবাইল, একজোটা চাবি এবং একটি মানিব্যাগ পাওয়া যায়। মানিব্যাগে একটি ভারতীয় জাতীয় পরিচয় পত্র, ভারতীয় টাকা এবং কিছু ছবি পাওয়া যায়। এতে ধারণা করা হচ্ছে লাশটি ভারতীয় নাগরিকের হতে পারে। জাতীয় পরিচয় পত্রে থাকা নম্বর LSY90400099, ভোটারের নাম গৌরাঙ্গ ঘোস, সম্পর্কিত ব্যক্তির নাম জিতু ঘোস।
বালাগঞ্জ থানার ওসি ফরিদ উদ্দিন ভূঁইয়া বলেন, পরিচয় হীন অজ্ঞাত লাশটি লাশ ময়না তদন্তের জন্য সিলেট এম.এ জি ওসমানী মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ অজ্ঞাত যুবকের পরিচয় শনাক্তের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
আজকের সিলেট/এপি
বালাগঞ্জ প্রতিনিধি 








