দোয়ারাবাজারে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষ, নিহত ২
বুধবার, ২৭ মে ২০২৬, ০৫:৫৪ AM

দোয়ারাবাজারে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষ, নিহত ২

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ১৬/০৮/২০২৫ ১২:২০:২৮ AM

দোয়ারাবাজারে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষ, নিহত ২


সুনামগঞ্জের দোয়ারাবাজারে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। নিহতরা হলেন- উপজেলার লক্ষীপুর ইউনিয়নের জিরাগাও গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল মন্নানের ছেলে  আব্দুল মতিন ও লক্ষীপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে আকবর আলী। এদের মধ্যে নিহত আব্দুল মতিন বীরাঙ্গনা কাকন বিবির জামাতা। 

শুক্রবার বিকালে উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, শুক্রবার বিকেলে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নিলে আব্দুল মতিন ও আকবর গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। এ ঘটনায় আহতরা দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

দোয়ারাবাজার থানার ওসি জাহিদুল হক নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা ঘটনাস্থলে রয়েছি। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। পরিস্থিতি শান্ত রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর