পর্যটন ও সরকারি গেজেটভুক্ত ভোলাগঞ্জ পাথর কোয়ারি থেকে কোটি কোটি টাকার পাথর লুটপাটের ঘটনায় সিলেটের কোম্পানীগঞ্জ থানায় মামলা হয়েছে।
শুক্রবার রাতে থানায় ১৫০০ থেকে ২০০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা করেন খনিজসম্পদ উন্নয়ন ব্যুরোর (বিএমডি) মহাপরিচালক মো. আনোয়ারুল হাবীব।
কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের মাহমুদ আদনান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘খনিজসম্পদ উন্নয়ন ও নিয়ন্ত্রণ আইনে এই মামলা করা হয়েছে। আসামিদের ধরতে কঠোর অভিযান চালানো হবে।’
মামলার এজাহার থেকে জানা যায়, অজ্ঞাতনামা কিছু দুষ্কৃতকারী গত বছরের ৫ আগস্ট থেকে পরবর্তী সময়ে গেজেটভুক্ত পাথর কোয়ারি থেকে অবৈধ ও অননুমোদিতভাবে কোটি কোটি টাকার পাথর লুটপাট করা হয়েছে মর্মে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। যারা এ ঘটনায় জড়িত রয়েছে, তাদের পরিচয় শনাক্ত করা যায়নি।
আজকের সিলেট/ডি/এসটি
কোম্পানীগঞ্জ প্রতিনিধি 








