ইলিয়াস আলীর সন্ধানের দাবিতে আন্দোলনে স্থানীয় বিএনপি, রোববার বিক্ষোভ সমাবেশ
বুধবার, ২৭ মে ২০২৬, ০১:৩৩ AM

ইলিয়াস আলীর সন্ধানের দাবিতে আন্দোলনে স্থানীয় বিএনপি, রোববার বিক্ষোভ সমাবেশ

সংবাদদাতা

প্রকাশিত: ১৬/০৮/২০২৫ ০৭:৪৮:৪২ PM

ইলিয়াস আলীর সন্ধানের দাবিতে আন্দোলনে স্থানীয় বিএনপি, রোববার বিক্ষোভ সমাবেশ


সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নিখোঁজ নেতা এম ইলিয়াস আলীর সন্ধানের দাবিতে আন্দোলনে সরব হয়ে উঠেছে ওসমানীনগর-বিশ্বনাথ উপজেলা বিএনপি। দীর্ঘ ১৩ বছরেরও বেশি সময় ধরে নিখোঁজ সিলেটের এই জনপ্রিয় নেতার সন্ধান না মেলায় স্থানীয় নেতাকর্মীদের মধ্যে নতুন করে ক্ষোভ দেখা দিয়েছে। এম ইলিয়াস আলীর সন্ধানে ফুঁসে উঠেছে এলাকার মানুষও।

আগামীকাল রোববার বিকেলে ওসমানীনগরে উপজেলার তাজপুরে ইলিয়াস আলীর সন্ধানের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করেছে উপজেলা বিএনপি।

এর আগে গত ৯ আগস্ট বিশ্বনাথ উপজেলা ও পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে বিশ্বনাথে সিলেট-২ আসনের সাবেক এমপি ও বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নিখোঁজ এম. ইলিয়াস আলীর সন্ধানের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। ৪ আগস্ট ওসমানীনগর উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে ওসমানীনগরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

জানা যায়, ২০১২ সালের ১৭ এপ্রিল গভীর রাতে ঢাকার বনানী থেকে ব্যক্তিগত গাড়ি চালক আনসার আলীসহ এম ইলিয়াস আলী রহস্যজনকভাবে নিখোঁজ হন। তাঁর গাড়িটি মহাখালী রেলগেটের কাছে পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। ইলিয়াস আলী ও তাঁর চালকের কোনো সন্ধান মেলেনি আজও। সিলেটের কোটি জনতার মানুষের এই নেতার সন্ধান দিতে না পারায় এবার সিলেট-২ আসেরন মানুষও ক্ষোভে প্রকাশ করছে।

ইলিয়াস আলী নিখোঁজের ঘটনার পর বিএনপি অভিযোগ করে বিগত সরকার ইলিয়াস আলীকে রাষ্ট্রীয় বাহিনীর মাধ্যমে ‘গুম’ করেছে। এ ঘটনায় সারাদেশে ব্যাপক বিক্ষোভ, হরতাল ও আন্দোলন হয়। আন্তর্জাতিক মহল থেকেও এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। কিন্তু এক দশকেরও বেশি সময় পেরিয়ে গেলেও আজও তাঁর কোনো খোঁজ মেলেনি।

এদিকে এম ইলিয়াস আলীর সন্ধানের দাবীতে ওসমানীনগর উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়েছে।

রোববার দুপুর ২ টায় উপজেলার তাজপুর কদমতলাস্থ শেরাটন পার্টি সেন্টার এর সম্মুখ হতে বিক্ষোভ মিছিলটি গোয়ালাবাজারে এসে এক সমাবেশের মাধ্যমে শেষ হবে।

ওসমানীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল্লাহ মিছবাহ বলেন, আমাদের প্রিয় নেতা এম ইলিয়াস আলীর সন্ধানে আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে।

বিএনপির সভাপতি এসটিএম ফখর উদ্দিন বলেন, আমাদের প্রিয় নেতার জন্য আন্দোলনে কর্মসূচি দিয়ে রাজপথে আছি। ইলিয়াস ভাইয়ের সন্ধান না পাওয়া পর্যন্ত এ আন্দোলন চলবে।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর