সিলেটে আরও দু’জনের ডেঙ্গু সনাক্ত
বুধবার, ২৭ মে ২০২৬, ১২:৪৬ AM

সিলেটে আরও দু’জনের ডেঙ্গু সনাক্ত

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৮/০৮/২০২৫ ০৫:৫৪:৩৫ PM

সিলেটে আরও দু’জনের ডেঙ্গু সনাক্ত


সিলেট বিভাগে আগের ৬ জনের পর আরও ২ জনের ডেঙ্গু সনাক্ত হয়েছে। এর আগে রবিবার সিলেটে ৬ জনের ডেঙ্গু সনাক্ত হয়। এ নিয়ে এ বছর সিলেট বিভাগে মোট ডেঙ্গু সনাক্ত হয়েছে মোট ৮৭ জন।

সোমবার সিলেট বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

এরমধ্যে শুধু আগস্টের ১৮ দিনেই সনাক্ত হলেন ২৫ জন।

বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৯ জন। তাদের মধ্যে হবিগঞ্জ ২৫০ সদস্যবিশিষ্ট সদর হাসপাতালে ২, হবিগঞ্জের লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে-৫ ও সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ২ জন।

এবছর সনাক্তকৃত রোগীদের মধ্যে সিলেটের ২৪, সুনামগঞ্জের ৯, মৌলভীবাজারের ১৬ এবং হবিগঞ্জের ৩৮ জন।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর