সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং পাথর কোয়ারির পাথর লুট ও চুরির ঘটনায় অজ্ঞাতনামা ১শ থেকে দেড়শ জনকে আসামি করে মামলা হয়েছে।
গতকাল সোমবার রাতে গোয়াইনঘাট থানায় মামলাটি হয়েছে বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সরকার তোফায়েল আহমদ। মামলা নং ২৯। থানা সূত্র জানায়, মামলাটি করেন উপজেলা ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা আব্দুল মুনায়েম।
মামলার এজাহারে বলা হয়, কিছু দুষ্কৃতকারী এই মাসের (আগষ্ট) ৭,৮ ও ৯ তারিখে জাফলং গেজেটভুক্ত পাথর কোয়ারি থেকে অবৈধ ও অননুমোদিতভাবে কোটি টাকার পাথর লুটপাট করেছে মর্মে বিভিন্ন জাতীয় গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। যাঁরা এ ঘটনায় জড়িত রয়েছেন, তাঁদের পরিচয় শনাক্ত করা যায়নি। তদন্ত সাপেক্ষে সনাক্ত করে পাথর লুটে জড়িতদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সরকার তোফায়েল আহমদ।
তিনি আরো জানান, গত বছরের ৫ আগস্ট পরে যারা পাথার লোটপাট করেছিল তাদের বিরুদ্ধে আগেই মামলা হয়েছে।
আজকের সিলেট/মিমো/ প্রতিনিধি
গোয়াইনঘাট প্রতিনিধি 








